Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন
  • কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তারুণ্যের উৎসব উপলক্ষে শ্যামনগরে র‌্যালি ও আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালিটি পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণনন্দন মুখার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, উপজেলা কর্মকর্তা কর্মচারীগণ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজে আগামী ৯ জানুয়ারির মধ্যে তরুণ উৎসব উপলক্ষে বিতর্ক অনুষ্ঠান, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করতে স্কুল কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

তারুণ্যের উৎসব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি

    November 21, 2026

    দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

    November 21, 2026

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.