Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় রক মেলনের বাম্পার ফলন

banglarbhoreBy banglarbhoreJune 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল রক মেলন। এ ফলের আবাদ অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে।

উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথমে ২০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে রক মেলন ফল চাষ করে লাভবান হন তিনি। এ বছরও ২০ শতাংশ জমিতে জাম্বু জাতের রক মেলন চাষ করে ভালো ফলন পেয়েছেন।

রবিউল আরও জানান, ২০ শতাংশ জমিতে ৪৫ হাজার টাকা খরচ করে তিনি ফল বিক্রি করেছেন ৭২ হাজার টাকার। তিনি বলেন, একটি রক মেলনের ওজন ২থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাজারে বড় ফল ৮০ টাকা ও মাঝারি ফল ৫০ টাকা কেজি করে বিক্রি হয়ে থাকে। বীজ রোপণ থেকে ফল তোলা পর্যন্ত প্রায় ৭০ দিন সময় লেগেছে।

ফরিদা বেগম নামে একজন জানান, তিনি ১৫ শতক জমিতে রক মেলন চাষ করে প্রায় ২০ হাজার টাকা লাভ পেয়েছেন। ভায়ড়া গ্রামের কৃষক সোহাগ হোসেন জানান, ১৬ শতাংশ জমিতে রক মেলন ফল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনি। উৎপাদনে খরচ হয়েছে ২৫ হাজার টাকা এবং ফল বিক্রি করেছেন প্রায় ৪৫ হাজার টাকার।

উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীনুর রহমান জানান, রক মেলন পুষ্টিগুণে অনন্য। বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্টসম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, যা উচ্চ রক্তচাপ ও অ্যাজমা কমাতে সাহায্য করে। এতে থাকা বেটা ক্যারোটিন ক্যানসার রোধেও কাজ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026

    বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.