Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং
  • পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন
  • লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা : মহিলাসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
  • চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক গ্রেফতার
  • মারপিট, ভাংচুরসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
  • আশাশুনিতে বিষ দিয়ে ঘেরের মাছ নিধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালা ডাকাত গ্রুপের মূলহোতা রিয়াজুল গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreJuly 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা। মঙ্গলবার ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রিয়াজুল ইসলাম তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রায় একযুগেরও বেশি সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম রিয়াজুল বাহিনী। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রি রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রিয়াজুল ২০১১ সালে তালা থানার একটি ডাকাতি মামলার পরোয়না ভুক্ত ফেরারি আসামি। আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে সে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সাতক্ষীরা র‌্যাব-৬ কোম্পানি কামান্ডার এএসপি ফয়সাল জানান, সম্প্রতি ঘটে যাওয়া চুরি ডাকাতি ঘটনায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে আসামি রিয়াজুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে তালা থানায় হস্তান্তর করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং

    September 6, 2026

    পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

    September 6, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.