Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২০, ২০২৪

তালা ভূমি অফিস : উচ্চমান সহকারী মিলনের বিরুদ্ধে নিরীহদের হয়রানির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা :
সাতক্ষীরা তালা এসি ল্যান্ড অফিসের উচ্চমান সহকারী স্বৈরাচারের দোসর মিলন চক্রবর্তীর বিরুদ্ধে নিরীহ মানুষদেরকে জমি নিয়ে মামলায় অযথা হয়রানির অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ধানদিয়া এলাকার মোস্তাফিজুর রহমান, গোবিন্দ বিশ্বাস, বিজয় বিশ্বাস গংদের কেনা সম্পত্তি দখলের উদ্দেশ্যে উচ্চমান সহকারী মিলন ২৯ জনকে বিবাদী করে চলতি বছরের ১৮ এপ্রিল ভূমি অফিসে মামলা করেন। যদিও সকল জমির দালিলিক প্রমাণ থাকলেও ওই দুর্নীতিবাজ মিলন চক্র সমস্যার সমাধান করছেন না। এ ছাড়াও মিলনের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র করে অনেকের জমি সুকৌশলে নিজের দখল, অভিযোগ নিষ্পত্তির নামে কর্মকর্তাকে ম্যানেজ করে তারিখের পর তারিখ পরবর্তন। নামজারি সংশোধনের নামে টাকা আদায়সহ হয়রানির নানা অভিযোগ রয়েছে। আর এসব কাজে তাকে সহযোগিতা করে স্থানীয় পার্থ চক্রবর্তী, নাড়ু ঠাকুর, বাবুসহ কয়েকজন।

এ বিষয়ে অভিযুক্ত মিলনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর চড়াও হয়। এ সময় অন্যান্য সাংবাদিকরা এগিয়ে আসলে সে দ্রুত স্থান ত্যাগ করে।

এদিকে, মিলনের করা মামলার বিবাদীদের একজন মুকুল মিয়া জানান, আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে মিলন আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ছাত্র জনতার আন্দোলনে আ.লীগ ক্ষমতা ছেড়ে পালালেও এখনো দৌরাত্ম শেষ হয়নি মিলনের। এসব ঘটনায় ভুক্তভোগীরা নিষ্কৃতি পেতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আব্দুল্লাহ আল-আমিন এই প্রতিবেদককে জানান, আমার আদালতে মামলা সংক্রান্ত বিষয়ে কোন কিছু জানতে চাইবেন না।

সাতক্ষীরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.