Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১
  • নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
  • শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান
  • যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২
  • আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : নড়াইলে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
  • ঝিকরগাছা মহিলা কলেজে ক্লাস উদ্বোধন
  • লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে যশোরে রেল অবরোধের ঘোষণা

পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প
banglarbhoreBy banglarbhoreNovember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর থেকে ট্রেনে চড়ে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে এই অবরোধ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর রেলওয়ে জংশন প্লাটফর্মে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময় সূচী তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা,  ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথকে দ্রুত ডবল করাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে চলেছি।

তিনি উল্লেখ করেন, শোনা যাচ্ছে খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোরে এখনও এ ধরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কিভাবে এবং ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ১ টায় রেলপথ  প্রতীকী অবরোধ ঘোষণা করছি। দাবিসমূহ না মানলে আমরা কঠোর কর্মসূচি অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি  দিতে বাধ্য হবো।

ইঞ্জিনিয়ার রুহুল আমিন আরও বলেন, এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য আমরা যশোর, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর প্রতিদিন ৩টি ট্রেন পেতাম। যেগুলো যমুনা সেতু হয়ে চলাচল করতো। বিগত সরকারের সময়কালে ও রুট থেকে ২টি ট্রেন রাজবাড়ী ভাঙা পদ্মাসেতু হয়ে চলাচল করছে।

আমরা গত ছয় মাস আগে জনাতে পারলাম যশোর ঢাকা পদ্মাসেতু লিংক প্রোজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোরে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে পদ্মবিলা জংশন (রাধানগর, বাঘারপাড়া) হয়ে ঢাকায় চলে যাবে। যশোর দিয়ে মাত্র ১টি ট্রেন (বেনাপোল এক্সপ্রেস) যাওয়া আসা করবে। মোবারকগঞ্জ, কোটচাঁদপুরবাসী ঢাকায় যাওয়া আসার জন্য ১টি ট্রেনও পাবে না।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু বলেন, গত ২৪ নভেম্বর ঢাকা খুলনা রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো হলেও যশোর বাইরে থাকলো। যা যশোরের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এ কারণে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, অধ্যক্ষ শাহীন ইকবাল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সংগ্রাম কমিটির নেতা অ্যাড আবুল হোসেন, অ্যাড মাহমুদ হাসান বুলু, খন্দকার আজিজুল হক মনি, নাজিম উদ্দীন, মাহমুদ রিবন, শেখ আলাউদ্দিন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১

    September 24, 2026

    নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

    September 24, 2026

    শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.