Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তীব্র গরমে পুকুরের পানিতে উপকূলীয় শিশুদের দুরন্তপনা

banglarbhoreBy banglarbhoreJune 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা

সময় তখন ঠিক দুপুর ১২ টা। সূর্যটা মাথার উপর দাঁড়িয়ে, এমন প্রচণ্ড গরমে একটু স্বস্তি কিংবা আরামের আশায় কয়েকটি শিশু পুকুরের পানিতে মেতে উঠেছে দুরন্তপনায়। কখনো তারা দল বেঁধে পানিতে ঝাপ দিচ্ছে, কখনো আবার সাঁতার কাটছে, কখনো বল ছোড়া খেলছে।

শুক্রবার দুপুরে উপকূলীয় জনপদ পাইকগাছা উপজেলার বাইসারাবাদ আবাসনের কয়কটি শিশু এভাবেই দল বেঁধে দুরন্তপনায় মেতে উঠে আবাসনের পুকুরের পানিতে। আবাসনটি মূলত উপজেলা সদর থেকে বেশ কিছুটা দুরে খাল-বিল নদীর ধারে নির্মাণ করা হয়েছে। স্কুল এবং হাটবাজার দুরে থাকায় এখানকার শিশুরা কিছুটা চিত্ত বিনোদন কিংবা শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানকার শিশুরা ঝড় বৃষ্টির মধ্যে কাদামাটি মেখেই বড় হয়।

এজন্য এখানকার শিশুদের রয়েছে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। গত ২৬ মে উপকূলীয় এ জনপদে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। তখন ও এখানকার অনেক শিশু জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করে ছিল আবাসনে। জন্ম থেকেই প্রকৃতির সাথে লড়াই করতে করতে বেড়ে ওঠে আবাসনের প্রতিটি শিশু।

উন্নত স্বাস্থ্যাভ্যাস সম্পর্কে তেমন কোন ধারণা নেই এখানকার শিশুদের। তবে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক থাকায় এখানকার শিশুদের মধ্যে তেমন কোন অসুস্থতা দেখা যায় না। বৃষ্টিতে ভিজলে যেমন তারা অসুস্থ হয় না, তেমনি প্রখর রোদে ও তাদের তেমন কিছু হয় না। এখানকার শিশু সহ আবাসনে বসবাসরতদের পাশে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে তাদের সুখে দুঃখে কিংবা যেকোনো বিপদে সবার আগে তাদের পাশে ছুটে যান উপজেলা প্রশাসন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার সেখানে বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করতে যান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এ সময় শিশুদের পানিতে দুরন্তপনায় মুগ্ধ হন তারা। শুধু তারা নয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে থাকা শিশু সন্তান মাহতিম জাকির ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শিশুদের দুরন্তপনা উপভোগ করেন।

শিশুদের দল বেঁধে এমন দুরন্তপনা দেখে শিশু সময়ের কথা খুব মনে পড়ে যায় এবং কিছুটা সময় শিশুকালের স্মৃতিতে আটকে যায় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

তিনি বলেন এমন দুরন্তপনার মধ্যে ও শিশুদের প্রতিভার বিকাশ ঘটে। শিশুরা হাসিখুশি থাকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.