Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
  • ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তেলশূণ্য হওয়ার উপক্রম যশোরের পাম্পগুলো

banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে যশোরের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে অধিকাংশ পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে এবং দুপুর নাগাদ পেট্রোলও ফুরিয়ে যাবে। ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে যশোরের পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, খুলনার ট্যাংকলরি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২৭ জানুয়ারি) থেকে তেল উত্তোলন বন্ধ করে ধর্মঘট শুরু হয়েছে। এর প্রভাব পুরোপুরি পড়েছে যশোরের ৭১টি পাম্পে। তারা জানান মঙ্গলবার সকালে অধিকাংশ পাম্পের ডিজেল শেষ হয়ে গেছে এবং ৩০টি পাম্পে সম্পূর্ণ তেল নেই। বাকি পাম্পগুলোতে অকটেন ও পেট্রোল মিশিয়ে সার্ভিস চালু রাখা হয়েছে, তবে দুপুরের পর এই সার্ভিসও বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন পাম্প মালিকরা।


যাত্রীক পেট্রোল পাম্পের ম্যানেজার হুমায়ুন কবীর জানান, তাদের পাম্পে পেট্রোল ও অকটেনের ধারণক্ষমতা ২০ হাজার লিটার, আর ডিজেলের ধারণক্ষমতা ১০ হাজার ৬৭০ লিটার। সবশেষ বৃহস্পতিবার তারা তেল উত্তোলন করেছিলেন। মঙ্গলবার সকালে তাদের ডিজেল শেষ হয়ে গেছে, তবে পেট্রোল ও অকটেন মিলিয়ে ২ হাজার লিটার তেল অবশিষ্ট রয়েছে, যা দিয়ে তারা দুপুরের মধ্যে সার্ভিস চালু রাখতে পারবেন।

মনির উদ্দিন পেট্রোল পাম্পের ম্যানেজার আক্তার হোসেন জানান, তাদের ডিজেলের ধারণক্ষমতা ২৫ হাজার লিটার, যা পুরোপুরি শেষ হয়ে গেছে। ১০ হাজার ৮৬৮ লিটার পেট্রোল এবং ৬ হাজার লিটার অকটেনের মধ্যে সামান্য তেল অবশিষ্ট রয়েছে, যা দিয়ে দুপুর ২টা পর্যন্ত সার্ভিস চালু রাখা সম্ভব হবে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল জানান, যশোরের ৭১টি পাম্পের মধ্যে ৩০টি পাম্প সম্পূর্ণ শূন্য হয়ে গেছে এবং অন্যান্যগুলোও শূন্য হওয়ার পথে। খুলনার ট্যাংকলরি শ্রমিকদের সাধারণ সম্পাদক জামিন না পাওয়ার পর এই সংকটের সমাধান হওয়া কঠিন বলে তিনি মনে করছেন। এ ধর্মঘট অব্যাহত থাকলে যানবাহন চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন যে, তেল না পাওয়ায় তাদের অনেকের নির্ধারিত ট্রিপ বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য

    October 12, 2026

    ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’

    October 12, 2026

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.