Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দরিদ্র বিমোচনের দেশ সেরা ঝিকরগাছার জেসমিন সুলতানা

banglarbhoreBy banglarbhoreJune 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাত

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে দেশ সেরা হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সেলিম রেজা। ২৬ জুন দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) দু’জনের হাতে এ পুরস্কার তুলে দেন।

দরিদ্র ও মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) প্রকল্পে যশোরের ঝিকরগাছা উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে (বিআরডিবি) মাঠ কর্মকর্তা জেসমিন সুলতানা (নারী) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সিনিয়র মাঠ কর্মকর্তা সেলিম রেজা (পুরুষ) কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশ সেরা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সভাকক্ষে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) এমপি। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মহাপরিচালক আব্দুল গাফফার খান সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।

দেশ সেরা সম্মাননা পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ মাঠ সংগঠক ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা জানান, আমার এই সম্মাননা পাওয়ার পেছনে ছিল আমার নিরলস প্রচেষ্টা। আমি ১১৮ জন নারীকে নারী উদ্যোক্তা তৈরি করেছি। এছাড়া ২০১৪ – ২০২৪ সাল পর্যন্ত দুঃস্থ নারীদের মধ্যে যে ঋণ প্রদান করেছি তাদের কেউই ঋণ খেলাপি হননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.