Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দাঁড়িয়ে থাকা ট্রাকে লেগুনার ধাক্কায় মা নিহত, মেয়েসহ আহত ৭ নারী

banglarbhoreBy banglarbhoreDecember 14, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
মেয়েকে নিয়ে কাক ডাকা গতকাল ভোরে কাজের জন্য গ্রাম থেকে ঝিনাইদহ শহরের বিসিক শিল্প নগরীতে আসছিলেন রাসুলা বেগম (৬০)। তাদের সঙ্গে ছিলেন এলাকার আরও ছয় নারী শ্রমিক। কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে পৌঁছালে তাদের বহনকারী লেগুনাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।
এতে ওই লেগুনায় থাকা রাসুলা বেগমসহ সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। তবে নিহতের বড় মেয়ে রোজিনা বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহত জামেনা, নুর নাহার, জাহিদা, ছবিরন ও রেখা বেগম এবং অপর একজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বাড়িও একই গ্রামে।
হতাহতরা জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকার জামান জুট মিলে সুতা তৈরির কাজ করতেন।
নিহতের ছোট মেয়ে পপি বেগম জানান, ভোরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে লেগুনাতে করে মা, বোনসহ ৮ জন ঝিনাইদহ যাচ্ছিল। কিছুদূর যেতেই তারা দুর্ঘটনার স্বীকার হয়। এতে আমার মা মারা গেছেন, আর বোন আহত। বাবা নেই, মাও চলে গেলো।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, লেগুনাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, নিহত রাসুলা বেগমের মাথায় আঘাত ছিল। কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তার মৃত্যু হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

August 25, 2026

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

August 25, 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.