Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অনলাইন জুয়া ও ইলিশ প্রতারণা : মূল হোতাসহ নড়াইলে আটক ৯
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান

বাংলাদেশ মহিলা পরিষদ
banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান নেতৃবৃন্দ।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- টিআইবি যশোরের সভাপতি শাহিন ইকবাল, জয়তী সোসাইটি-র নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক অ্যাড: মাহমুদুল হাসান বুলু, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল, যশোর জেলা কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবছরই দুর্গাপূজার এক মাস আগে থেকেই প্রতিমা ভাংচুর শুরু হয়ে যায়। সাম্প্রদায়িকতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে সমাজে বিপর্যয় ডেকে আনে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতার ফলে হত্যা, দাঙ্গা, লুন্ঠন প্রভূতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সূত্রপাত ঘটে। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপিত না হলে দেশে রাজনীতির অস্থিরতা বিরাজ করে।

কিছু ব্যক্তি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে নিজ স্বার্থ রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। এদের চিহ্নিত করে জনগণের কাছে এদের মুখোশ খুলে দেওয়াসহ কড়া শাস্তির ব্যবস্থা করা দরকার।

দেশের জনগণ সম্মিলিতভাবে এগিয়ে এলে সাম্প্রদায়িকতা নির্মূল করা সম্ভব হবে। সাম্প্রদায়িকতা অপসারিত হলেই মানব জাতি শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অনলাইন জুয়া ও ইলিশ প্রতারণা : মূল হোতাসহ নড়াইলে আটক ৯

    September 21, 2026

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.