Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় টাকা দাবির অভিযোগ
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
  • জীবননগরে মরুভূমির ফল সাম্মাম চাষে লাখপতি কৃষক
  • অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ
  • পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্নীতির মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম ও তার স্ত্রী কারাগারে

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণকারী যশোর আদালতের সাবেক কোর্ট সাব-ইনসপেক্টর (সিএসআই) শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শেখ নাজমুল আলম আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।

আত্মসমর্পণকারী এসআই শফিকুল ইসলাম ও মোমেনা খাতুন যশোর শহরের নতুন খয়েরতলাস্থ ভাষ্কর্যের মোড় এলাকার বাসিন্দা।

জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভুত ৫৭ লাখ ৯৬ হাজার ৯৪৩ টাকার সম্পদ অর্জন এবং পরষ্পর যোগসাজসে দুদকের কাছে ২৫ লাখ ৯৯ হাজার ৮৮১ টাকার সম্পদ গোপন করার অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট সিএসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরে সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় আসামি শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুনকে অভিযুক্ত করে  ২০২৪ সালের ৩০ জুন সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে চার্জশিট জমা দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মুহা. অহিদুর রহমান।

এ মামলার চার্জশিটভুক্ত আসামি এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানের এ আদেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় টাকা দাবির অভিযোগ

    October 4, 2026

    ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    October 4, 2026

    জীবননগরে মরুভূমির ফল সাম্মাম চাষে লাখপতি কৃষক

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.