Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না : এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreJuly 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্থ করছে এক শ্রেণির অসাধু মানুষ। যারা প্রতিনিয়ত দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজেকে জড়িয়ে দেশ ও জনগণের ক্ষতি করছে। হতে পারেন তারা জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা-কর্মচারী। অতএব সাবধান হয়ে যান। অন্যথায় দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাসিক সাধারণ সভায় জাতীয় সংসদ সদস্য, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া এদিন সকালে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানমসহ উপজেলা, ইউনিয়ন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.