দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
এসময় বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য আর.কে.বাপ্পা, কার্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্যনির্বাহী সদস্য কেএম রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, রিপোর্টার্স ক্লাবের সদস্য মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
- বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
- যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু
- যশোরে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট : অমিত
- যশোরে যুবশক্তির অবস্থান কর্মসূচি
- ককটেল বিস্ফোরণ : যশোরে ২১ জনের বিরুদ্ধে মামলা আটক ৯
- বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের মিছিল ও সমাবেশ
- যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট, ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২