Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
  • যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী তৌহিদুর রহমান আর নেই
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে মৌমাছি স্কুলে ফল উৎসব

banglarbhoreBy banglarbhoreJune 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
দেশি বিদেশী ফল নিয়ে রোববার ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করে মৌমাছি স্কুল যশোর। রোববার স্কুল ক্যাম্পাসে অর্ধশতাধিক নানা ধরনের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। আরও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি তারিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপুন, স্কুলের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস, স্কুলের পরিচালক এস.এম মাসুম বিল্লাহ। শিক্ষক শর্মিষ্ঠা তুপা, ফাতেমা শারমীন, কেয়া পান্ডে, প্রিয়াংকা বিশ্বাস, সামিয়া ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, তরমুজ, বেল, তালের সাঁস, লিচু, আনারস, নারকেল, ডেউয়া, কাউফল, আশফল, কাঠ লিচু, গাব, কামরাঙ্গা, ছবেদা, পেয়ারা, পেঁপে। বিদেশী ফলের মধ্য রাম ভুটান, অ্যাভোকাডো, তীন ফল, অ্যাপ্রিকট, সাকুরা, আখরোট, ব্ল্যাক প্লাম, সবুজ প্লাম, চেরি, ড্রাগন, আঙ্গুর, কিউ, ম্যাংগো স্টোনসহ মোট ৫৪টি ফল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এর পাশাপাশি চলে আপ্যায়ন পর্ব। শিক্ষার্থী, অভিভাবক ও আগত অতিথিরা নির্মল আনন্দ উপভোগ করেন।
স্কুলের পরিচালক এসএম মাসুম বিল্লাহ বলেন, সব সময় আমাদের চেষ্টা থাকে পাঠ্যক্রমের বাইরে শিশুদের জন্য কিছু করা। ফাস্ট ফুডের বাইরে নতুন প্রজন্ম অনেক খাবার সম্পর্কে জানে না। শুধু দেশি ফল রাখতে পারতাম উৎসবে। কিন্তু আমরা চেয়েছি শিশু শিক্ষার্থীদের মাঝে ফল খাওয়ার অভ্যাস তৈরি হোক এবং ওদের কাছে দেশি বিদেশী বিভিন্ন ফলের পরিচিতি ঘটুক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১

    October 5, 2026

    যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী তৌহিদুর রহমান আর নেই

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.