Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশ ক্লিনিক কর্তৃপক্ষের পাল্টা সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
প্রসূতি মৃত্যুর অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে যশোর শহরের দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। রোববার প্রেসক্লাব যশোরে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বারবার আমার ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি, অথচ ষড়যন্ত্রকারীরা ক্লিনিকের মানহানি করতে নতুন নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরও জানান যে, সম্প্রতি এক গর্ভবতী রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তিনি দাবি করেন, রোগীর চিকিৎসা পরবর্তী যত্নের নির্দেশনা সঠিকভাবে মানা হয়নি। স্বজনরা নিজ উদ্যোগে রোগীকে খুলনার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে। সেখানে কিডনি ডায়ালাইসিস পরবর্তীতে রোগীর অবস্থা খারাপ হয় ও তার মৃত্যু ঘটে। অথচ, সেই ঘটনার মিথ্যা বিবরণ দিয়ে আমার ক্লিনিকের ওপর আক্রমণ চালানো হয়েছে। মৃত রোগীর স্বজনরা মামলার বাদীকে দিয়ে ক্লিনিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্লিনিক বন্ধসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আনোয়ার জাহিদ তাজ, সোহাগ প্রমুখ।

সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.