Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
  • বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
  • আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিককে দেখতে গেলেন যশোরের জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জেলা প্রশাসকের চত্বর থেকে গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভিতরে দারুণ উৎসাহ নিয়ে বসে আছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গন্তব্য পুরাতন কসবার টালিখোলা এলাকা। টালিখোলার একটা বাড়িতে বাস করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. সামছুদ্দিন। তিনি একাধারে ব্রিটিশ আর্মি, পাকিস্তান আর্মি ও বাংলাদেশ সেনাবাহীনিতে চাকরি করেছেন। জীবনের শেষ সময়ে এসে সামছুদ্দিন নাতিছেলে বোরহান উদ্দীনদের বাসায় কাটাচ্ছেন অবসর। এই খবর পেয়েছেন জেলা প্রশাসক। দুপুরে খবর পেয়েই ছুটে গেছেন তিনি। কাউকে কিছু না বলেই মো. সামছুদ্দিনের ঘরে প্রবেশ করেন জেলা প্রশাসক। পাশে বসে আবেগে আপ্লুত হয়ে মাথায় হাত বুলিয়ে দেন । কুশল বিনিময় করেন। দীর্ঘ সময় কথা বলার পর হাতে তুলে দেন উপহার সামগ্রি। ঈদে নতুন পোশাক কেনার জন্য নগদ অর্থও তুলে দেন। পরে দোয়া নিলেন বিশ্বযুদ্ধের সৈনিকের কাছ থেকে।

সামছুদ্দিনের নাতিছেলে বলেন, জেলা প্রশাসক খবর পেয়ে আমাদের বাসায় এসেছেন। আমরা অনেক খুশি। উনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার পরও উনি আমার নানাভাইয়ের খবর নিয়েছেন।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে ৭ জন ব্রিটিশযোদ্ধা রয়েছেন। তার মধ্যে আমাদের যশোরে একজন আছেন। উনার বয়স শতবছর। আমি আজই জানতে পেরেছি আমাদের যশোরে এমন একজন মানুষ রয়েছেন। খবর পেয়েই আমি উনাকে দেখতে এসেছি। নিজেকে ধন্য মনে করছি উনার সাথে দেখা করতে পেরে। আমরা উনার সম্পর্কে জেনেছি। উনি একজন যোদ্ধা ছিলেন। একাধারে তিনটা ভিন্ন ভিন্ন দেশের অধীনে থেকে সেনাবাহিনীতে কাজ করেছেন। আমাদের যশোরে ১০ জন ব্রিটিশ সৈনিকের স্ত্রী বেঁচে আছেন। আমরা চেষ্টা করবো উনাদের পাশে থাকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

    October 2, 2026

    বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক

    October 2, 2026

    আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.