Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
  • মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
  • সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নির্ধারণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • বাঘারপাড়ায় বাকড়িতে কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৯, ২০২৪

নড়াইলে একই মঞ্চে ইমাম-পুরোহিত-পাদ্রীসহ রাজনীতিবিদরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন-মসজিদের ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদেরা। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান ও সেক্রেটারি এসএম নাসির উদ্দিনসহ অনেকে।

এছাড়াও ধর্মীয় গুরুদের মধ্যে বক্তব্য রাখেন-পুরোহিত মলয় কুমার ভট্টাচার্য ও চঞ্চল চক্রবর্তী, খ্রিস্টান পাদ্রী স্টিভেন পরিমল বিশ্বাস ও সমির বিশ্বাস, ইমাম মাওলানা তানবীরুল ইসলাম, মাওলানা হেদায়েত হোসাইন ও মাওলানা শামীম আহমাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ধার্মিক মানুষ কখনও কোনও উপাসনালয়ে আঘাত করতে পারে না। কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই। এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে

সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর

যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.