নড়াইল প্রতিনিধি
নড়াইলে পানিতে পড়ে ১০ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস ওই গ্রামের আফসার বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শারীরিক কসরত (শরীরচর্চা) করতো।
গতকাল সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি।
বেশ কিছুক্ষণ পর একপর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে কান্নাকাটি শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তৎক্ষণাৎ নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন।
সুজন জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে এবার দশম শ্রেণীর ছাত্র। তার অকাল মৃত্যুতে শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
শিরোনাম:
- মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা : আসামি হাসান শেখের মৃত্যুদণ্ড
- যশোরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
- শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
- সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
- যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
- নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
- মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
