Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের
  • নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত
  • ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত
  • উদীচী যশোরের আয়োজনে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
  • গণতান্ত্রিক সরকারের পতন সহজ নয় : নার্গিস বেগম
  • যশোর মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শিশু সাফিয়ার দুই কিডনির ছাঁকনি নষ্ট : আর্থিক সাহায্যের আবেদন
  • দোগাছিয়া বাজার কমিটির সভাপতি হেল্টু, সাংবাদিক মিজান সম্পাদক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

banglarbhoreBy banglarbhoreApril 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি

বুধবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ার বিলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে।

এর আগে দেড়টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। পরে ইঞ্জিন ফেইলের কারণে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বিমানটি দেখতে আসপাশের জনতা ভিড় জমায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি ধান ক্ষেতের মধ্যে অবতরণের পর ভেতর থেকে দু’জন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।

স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, লাল হলুদ রঙের বিমানটি হঠাৎ ধানের ক্ষেতে এসে পড়ে। আগে সরাসরি বিমান দেখিনি তাই দেখতে এসেছি। জানতে পেরেছি বিমানে দু’জন পাইলট ছিলেন। এখানে বিমানটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে গেছে।

নড়াইল ডিএসবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মতিন বলেন, বিমানে মাফুজ ও নাদিম নামে দুইজন পাইলট ছিলেন। তাদের অন্য একটি হেলিকপ্টারে নিয়ে যায়। পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পাই বিকেল ৩টার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দু’জন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। খবর পেয়ে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। পরে দুই পাইলটকে তারা যশোর নিয়ে গেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের

    October 2, 2026

    নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত

    October 2, 2026

    ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.