নড়াইল সংবাদদাতা
নড়াইলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (অর্থ ও আইসটি) আরাফাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. পংকজ বিহারী ঘোষ, সরকারি কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কৃষ্ণভক্তবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন।
এছাড়াও জন্মষ্টমী পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির, বাধাঁঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দির, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ, ভজন সঙ্গীত, অনাড়ম্বর শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজার এবং প্রসাদ বিতরণ করা হয়।
শিরোনাম:
- অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
- পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
- বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
- রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা