Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ ছয় জেলায় তিন মাসে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু
  • মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক
  • বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক
  • বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান : যশোর জেলা পরিষদ প্রশাসক
  • জীবননগরে প্রবাসী নাজমুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকায়ন ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
  • যশোরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের পক্ষে গরু প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

`নতুন বাংলাদেশ গড়তে প্রশাসন ছাত্র-জনতা মিলে কাজ করতে হবে’

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভিপি ইলিয়াস, ঝিকরগাছা
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।

সভায় প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে সর্বস্তরের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন এ বাংলাদেশ গড়তে প্রশাসনের সাথে ছাত্র জনতার সহযোগিতা খুবই প্রয়োজন। প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে অনেক অনিয়ম, দুর্নীতি, অপশাসন চলেছে।

বাংলাদেশকে এগিয়ে নিতে এবং অপশাসন মুক্ত করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর এবং সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু ভাইদের পাশে থাকতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মতবিনিময় সভায় সুধীজনদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপস্থিত সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম ও ইমরান হাসান সামাদ নিপুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক হারুনর রশিদ এবং সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল আলীম, জাতীয় পার্টির রেজাউল হোসেন, ইসলামী আন্দোলনের সম্পাদক আব্দুর রশিদ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাউদ্দিন, ফায়ার স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাহবুবুল ইসলাম মন্টু, চেয়ারম্যান আনিচুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাজ্জাদ শাহরিয়ার প্রমুখ।

বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ঝিকরগাছার বাঁকড়া-হাজিরবাগ স্কুল অ্যান্ড কলেজে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

কাজ করতে হবে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ ছয় জেলায় তিন মাসে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু

    September 17, 2026

    মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক

    September 17, 2026

    বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.