Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অসুস্থ হয়ে আইসিইউতে 

banglarbhoreBy banglarbhoreJune 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ভোর ৩টার দিকে কাজীপাড়াস্থ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের (এইচডিইউ) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা আইসিইউ বিভাগের সামনে অবস্থান নিয়ে তৌহিদ চাকলাদার ফন্টুর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের ইনর্চাজ ডাক্তার আশরাফুজ্জামান বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু মঙ্গলবার ভোর ৩টার দিকে পেটে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার পেটে ব্যথা বেড়ে যায়, শরীরে অক্সিজেন লেবেল কমে আসে এবং শারীরিক অবস্থার অবনতি হয়। তখন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে আইসিইউ বিভাগের (এইচডিইউ) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়।

এদিকে তার আত্মীয়-স্বজনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সাথে তার দ্রুত সুস্থতা কামনা করছেন দৈনিক সমাজের কথার পরিবার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.