Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাটক প্রেসিডেন্ট মঞ্চস্থ করলো জিয়া স্মৃতি পাঠাগার

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত পরিবেশের মধ্য দিয়ে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখা আয়োজিত মনোমুগদ্ধকর সাংস্কৃতি সন্ধ্যা উপভোগ করলেন শহরবাসী। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় নাটক , আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়।

রাষ্ট্র নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, নির্ভর বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ভাবনা, চিন্তা ও দূরদর্শীতা নিয়ে নাটক প্রেসিডেন্ট পরিবেশিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

নাটকটি কবি আল মাহমুদের তৃষিত জলধি গল্প অবলম্বনে রচিত। যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন, মাসউদ জামান।

সহনিদের্শনায় ছিলেন, অরুন মজুমদার। ১৩ কুশিলবের নাটকে অভিনয় করেন মাসউদ জামান, রিফাত মাহমুদ, ইব্রাহিম খলিল, সোহেল রানা, পিয়াস মন্ডল, সাইদুর রহমান, তাহসিন, তানভীর হাসান, হাসিবুর রহমান, রফিকুল হাসান, তহমিনা মিনা, আলেয়া আক্তার প্রেমা ও লিটন হাসান।

নাটকটির আলোকসজ্জায় ছিলেন বায়েজিদ, পোশাক ও মেকআপ স্বপন দাস, আবহ সঙ্গীতে ছিলেন মাসুদ জামান। পরে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন সাইদুর রহমান, অরুণ মজুমদার, আনিছুর রহমান এবং একক সঙ্গীত পরিবেশন করেন সরফরাজ হোসেন।

সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা।
##

 

জিয়া স্মৃতি পাঠাগার নাটক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.