Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !
  • আশাশুনির প্রতাপনগরে পিবিআই কর্মকর্তা পরিচয়ে নারী নির্যাতন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
  • মণিরামপুরে হরিহর নদের পাড় ধসে ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাটল
  • ইসলামী ব্যাংক রক্ষায় যশোরে গ্রাহক ফোরামের কর্মসূচি
  • শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১
  • নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
  • শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান
  • যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারীর ক্ষমতায়নে প্রাধান্য দেয়া হবে : ফাতেমা আনোয়ার

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন। সমাবেশে জেলা ট্রাক-ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস।

অনুষ্ঠিত সমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, প্রথম টার্গেট সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। আমি উপজেলা পরিষদ থেকে কিছু নিতে চাই না। উপজেলাবাসীকে তার প্রাপ্য সুবিধাগুলো দেয়ার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এতদিন ধরে উপজেলাবাসী যে সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তাদের দেয়া হবে। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে প্রাধান্য দেয়া হবে। অনেক আন্দোলন সংগ্রামে শ্রমিকেরা ভূমিকা রাখেন। কিন্তু তাদের মূল্যায়ন করা হয় না। তাই আমি পাশে থেকে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন গ্রহণ করবো ইনশাল্লাহ।

উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক রেখা খাতুন, এলাকাবাসীর পক্ষে জেলা ট্রাক-ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম লাল্টু, ভুট্টো আলী, শাহিন আলম বাবু, চঞ্চল হোসেন, আসাদ হোসেন, রবিউল ইসলাম, সুমী আক্তার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নাজিম হোসেন বাহাদুর।

এরপর ফাতেমা আনোয়ার শহরের গাজীর বাজার এলাকায়সহ ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এর আগে তিনি সদরের আরবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণ সমাবেশ ও লিফলেট বিতরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !

    September 24, 2026

    আশাশুনির প্রতাপনগরে পিবিআই কর্মকর্তা পরিচয়ে নারী নির্যাতন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

    September 24, 2026

    মণিরামপুরে হরিহর নদের পাড় ধসে ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাটল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.