Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে কোটি টাকার মাটি বিক্রি
  • সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
  • কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে চৌগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন স্তরে সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা নিপীড়ন বন্ধ করতে হলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়। এছাড়া সম্প্রতি মাগুরায় ধর্ষণের ঘটনার তিব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এবং নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম, যশোর এম এম কলেজের ইয়াসিন আরাফাত, গোলাম সরোয়ার, সাকলাইন মোস্তাক, রেদোয়ান রাব্বি, ফারুক হোসেন, সিটি কলেজের মাজেদুল ইসলাম, সাকলাইন মোস্তাক, হৃদয় রায়হান, মহিলা কলেজের সোহানা ইসলাম মাহা, আব্দুর রাজ্জাক কলেজের ফয়সাল হোসেন, চৌগাছা সরকারি কলেজের আসিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চৌগাছায় শিক্ষার্থীদের নারীর প্রতি সহিংসতা নিপীড়নের বিরুদ্ধে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে কোটি টাকার মাটি বিক্রি

    November 12, 2026

    সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

    November 12, 2026

    কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.