Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
  • জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী
  • প্রেমের টানে মালয়েশিয়া  তরুণী যশোরে এসে বিয়ে
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
  • সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিখোঁজের পাঁচ মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আশিকুরের!

banglarbhoreBy banglarbhoreMay 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় পাঁচ মাস আগে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় আশিকুর রহমান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রংমিস্ত্রি নূর আলমের ছেলে। এ ঘটনায় নিখোঁজের ছয়দিন পর পিতা নূর আলম বাদী হয়ে চৌগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

দীর্ঘদিন সন্তানকে খুজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আশিকুরের মা ও বাবা। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আশিকুর রহমানের খোজ পেয়ে থাকেন তাহলে ০১৭৭৭৯৮৬৮৮৭ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পিতা নূর আলম।

বুধবার প্রেসক্লাব চৌগাছায় এসে তারা জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হন তাদের মেজো সন্তান আশিকুর। এ খবর তারা ওই মাদ্রাসার শিক্ষক ফিরোজ হোসেনের মাধ্যমে ফোনে জানতে পারেন।

নিখোঁজ ছাত্রের বাবা নূর আলম জানান, পাচদিনের ছুটি কাটিয়ে শুক্রবার (২২ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় মাদ্রাসায় যায় আশিকুর। তার একদিন পর গোসলের পানি গায়ে দেয়া নিয়ে অপর এক ছাত্রের সাথে ধাক্কাধাক্কি হয় আশিকুরের। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার বসানোর পরদিন থেকেই আশিকুর নিখোঁজ। এ ঘটনার ছয়দিন পর চৌগাছা থানায় জিডি করা হলেও কোনো খোঁজ না মিললে মঙ্গলবার (২৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানানোর পর তিনি থানার ওসিকে দায়িত্ব দেন। এ ঘটনার পরদিন বুধবার নূর আলমের বাড়ি গিয়ে হুমকি দেন পাতিবিলার রাজমিস্ত্রী সামাউল। এ সময় নূর আলম বাড়ি না থাকায় তার স্ত্রীকে সামাউল বলেন, “আমাকে জাকির মাস্টার পাঠিয়েছে। আপনারা যা করছেন তাতে যদি জাকির মাস্টারের কিছু হয় তাহলে আপনাদের সারাজীবন পস্তাতে হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় নিখোঁজ ছাত্রটির ছবি পাঠানো হয়েছে। খোঁজ পেলেই তার পরিবারকে ডেকে ছাত্রটি হস্তান্তর করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

    November 29, 2026

    যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন

    November 29, 2026

    জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    November 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.