Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১০, ২০২৪

নিজ ঘরের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার, বন্ধুসহ স্ত্রী আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইলে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শিমুল গাজী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার শিমুল গাজীর ঘরের মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়নের কাইজদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে।

হত্যায় জড়িত থাকার সন্দেহে শিমুলের স্ত্রী পলি বেগম ও বন্ধু আজাদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শিমুল কাইজদাহ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল কৃষিকাজ করতেন। তিনি দ্বিতীয় স্ত্রী পলি বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত ২ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত শনিবার স্থানীয় শেখাটি পুলিশ ফাঁড়িতে জিডি করেন শিমুলের ছোট ভাই ইমরুল ইসলাম। সোমবার ভাইয়ের ঘরের এক কোণে নতুন মাটি দেখে ইমরুলের সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান। পুলিশ ঘরের মাটি খুঁড়লে শিমুলের মরদেহ বেরিয়ে আসে।

ইমরুল ইসলাম বলেন, তাঁর ভাই নিঃসন্তান ছিলেন। ভাইয়ের বন্ধু প্রতিবেশী ঘের ব্যবসায়ী আজাদ শেখের সঙ্গে তাঁর ভাবির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অনেক সময় রাত ৯-১০টা পর্যন্ত তারা একসঙ্গেই থাকতেন। ভাই হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিনের ভাষ্য, পলি বেগম তার স্বামীকে হত্যা করে নিজ ঘরের মধ্যে মাটি ও বালুর বস্তা দিয়ে মাটিচাপা দিয়ে রাখেন। স্বামীকে হত্যায় প্রতিবেশী আজাদ শেখ তাকে সহায়তা করেছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। পলি স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.