Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নেতাকর্মীদের সতর্কতায় যশোর জেলা বিএনপির কড়া বার্তা

banglarbhoreBy banglarbhoreMarch 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চলমান টিসিবি, ভিজিএফ, ওএমএস কার্যক্রমে বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপ ও সম্পৃক্ত না থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। একই সাথে লেক, বাঁওড়, জলাশয়, পুকুর, ঘের দখল বা নিয়ন্ত্রণ করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় সূত্রে জানাগেছে। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় বাঁওড়, ঘের দখল ও টিসিবি, ভিজিএফ, ওএমএস কার্যক্রম নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ উঠেছে অসংখ্যা নেতাকর্মীদের বিরুদ্ধে। যার পেক্ষিতে জেলা বিএনপি এই সিন্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার ওপর নেতাকর্মীদের জোর দিতে হবে। ইফতার মাহফিলের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দলের বার্তা ছড়িয়ে দিতে হবে।
খোলা মাঠে, জনবহুল এলাকায়, বাজার সংলগ্ন মাঠ বা মসজিদের কাছে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করতে হবে। এছাড়া, ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ আয়োজন পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়ার এবং খোলা মাঠে পাটি বা ত্রিপল বিছিয়ে ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির কোনো গ্রুপের নেতাকর্মী কোনো ধরনের সালিশ বা বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

ব্যক্তিগত পাওনা টাকা আদায় বা জমি সংক্রান্ত বিষয়ে সালিশ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। লেক, বাঁওড়, জলাশয়, পুকুর, ঘের দখল বা নিয়ন্ত্রণ থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। দলের কোনো নেতাকর্মী টিসিবি, ভিজিএফ, ওএমএস কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিশৃঙ্খলাসহ নানা অভিযোগে দুই শতাধিক নেতা-কর্মীর নামে অভিযোগ আসে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেড় শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার, শোকজ ও পদ স্থগিত করেছি। দল এই বিষয়ে কাউকে ছাড় দিচ্ছে না।’

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল দল। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা দলের শীর্ষপদধারী হোক বা কর্মী হোক। আমরা বিশ্বাস করি বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। ১৬ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের ক্ষোভের প্রেক্ষিতে কেউ কেউ বিশৃঙ্খলা করলেও দল তাকে ব্যবস্থা নিয়েছে।’

কড়া বার্তা নেতাকর্মীদের সতর্কতায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.