Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreDecember 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে যশোরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় নাগরিক নেতারা বলেন, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য যশোর থেকে যমুনা সেতু হয়ে ৩টি ট্রেন ছিল। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২ টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে। এছাড়া বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ি ফরিদপুর দিয়ে যাতায়াত করবে।

তারা আরও বলেন, এ অবস্থায় যশোরবাসীকে পদ্মা সেতুর সুফল নিতে হলে ১৯ কিলোমিটার দূরে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে। এজন্য পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২ জোড়া ট্রেন চালুর দাবি তাদের। এ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে যশোর নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার নুরুজ্জালাল, সদস্যসচিব মাসুদুজ্জামান মিঠু, মতিয়ার রহমান, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.