Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
  • নজরুল বর্ষ উদযাপনে বির্বতনের বর্ণিল আয়োজন
  • লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

পাসপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকায় দেশ ছাড়তে পারেননি ১৪০ প্রভাবশালী!

banglarbhoreBy banglarbhoreAugust 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্পেনে যাওয়ার কথা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মাদ্রিদে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্র

থম রাষ্ট্রীয় সফর হওয়ার কথা ছিলো। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ায় ২১ জুলাইয়ের সফরটি পিছিয়ে যায়।
এর আগে, চীন সফরও সংক্ষিপ্ত করে দেশে চলে আসেন আওয়ামী লীগের সভানেত্রী। কিন্তু স্পেন সফরে আর যাওয়া হলো না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে দেশ ছাড়তে পারেননি শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রীসহ শতাধিক ব্যক্তি। কারণ তাদের সবার পাসপোর্ট স্পেন সফরের ভিসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া ছিলো। হঠাৎ সরকার পতন হওয়ায় পাসপোর্ট হাতে না পাওয়ায় প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীদের কেউই দেশ ছাড়তে পারেননি।

বিজ্ঞাপন প্রভাবশালীরা দেশ ছাড়তে না পারার কারণ অনুসন্ধানে নেমে বার্তা২৪.কম সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হয়েছে। সূত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হতে স্পেনে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন ১৪০ জন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী।

এই তালিকায় প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রভাবশালী বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য ও দেশের শীর্ষ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার, প্রধানমন্ত্রী কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার পাসপোর্ট রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে সামরিক বাহিনীর সহায়তায় দেশ ছাড়ার তথ্য ছড়িয়ে পড়লে লাখ লাখ ছাত্র-জনতা ঢাকার রাস্তায় নেমে আসে। ক্ষোভে ফুসতে থাকা মানুষ হামলে পড়ে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। নিরাপত্তা বেষ্টনি ভেঙে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দুই স্থাপনার ভেতরে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়।

এই লুটপাটেই হারিয়ে গেছে প্রভাবশালীদের পাসপোর্ট। ফলে পাসপোর্ট না থাকায় অনেকেই আত্মগোপনে চলে যান। কেউ কেউ সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন। ক্যান্টনমেন্টে ছয় শতাধিক ব্যক্তি আশ্রয় নেয়ার তথ্য কয়েকদিন আগেই জানিয়েছিলো আইএসপিআর।

সংশ্লিষ্টরা বলছেন, পাসপোর্ট না থাকায় অনেকেই দেশ ছাড়তে পারেননি। যার মধ্যে গ্রেফতার হওয়া সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি অন্যতম। পাসপোর্ট থাকলে এই সকল প্রভাবশালী ব্যক্তিরা কখনো গ্রেফতার হতেন না। তারা যেকোন উপায়ে বর্ডার এলাকা দিয়ে আত্মগোপনে যেতেন। এমন কি আত্মগোপনে থাকা অনেকে এখনো চাইলেও দেশ ছাড়তে পারবে না কারণ তাদের পাসপোর্ট কোথায় আছে কেউ জানে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.