Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে হ#ত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
  • নড়াইলে মানসুর হত্যায় অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ
  • কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
  • শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় নবীনবরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা
  • সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশ সদস্যের ‘বিশেষ অঙ্গ’ কর্তন, সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা

ফলোআপ
banglarbhoreBy banglarbhoreJune 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় পুলিশ সদস্য ইমদাদুল ইসলামের (২৭) ‘বিশেষ অঙ্গ’ কেটে নেয়ার ঘটনায় তার সাবেক স্ত্রী ডলি খাতুনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ইমদাদুল যশোর পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত আছেন।

বৃহস্পতিবার বিকেলে ইমদাদুলের বাবা জেলার লোহাগড়া উপজেলার হামরোল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বজলেয়ার রহমান এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর যশোরে কর্মরত থাকা অবস্থায় পুলিশ সদস্য ইমদাদুল ইসলামের সাথে যশোর শহরের ডলি খাতুনের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে পরের বছর ২০২৩ এর ৩০ সেপ্টেম্বর ইমদাদুল স্ত্রী ডলিকে তালাক দেন। এ ঘটনার পর ডলি খাতুন ইমদাদুলের বিরুদ্ধে যশোরের আদালতে নারী নির্যাতনসহ দুটি মামলা দায়ের করেন। ইমদাদুলও পরবর্তীতে ডলির বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মামলা করেন।

গত ১০ জুন যশোর জজ আদালতে পুলিশ সদস্য ইমদাদুলের বিরুদ্ধে ডলির দায়ের করা একটি মামলার হাজিরার দিনে আদালত চত্বরে দুজনের মধ্যে ৩ লাখ টাকার চুক্তিতে মামলা নিষ্পত্তির আলোচনা হয়। পরদিন মঙ্গলবার নিরিবিলি স্থানে কথা বলার জন্য তারা নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ায় শেখ রিজেন্সী গেস্ট হাউজে (আবাসিক হোটেল) দুপুরে প্রবেশ করে।

সেখানেই সুযোগ বুঝে ডলি ধারালো চাকু দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদস্য ইমদাদুলের বাবা বজলেয়ার রহমান বলেন, এ ঘটনার পর ছেলের অপারেশন হয়েছে। ছেলের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। ছেলের চিকিৎসার জন্য ছোটাছুটি এবং কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার জন্য মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান।

নড়াইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীসহ পুলিশ সদস্য যে হোটেলে উঠেছিল সেখান থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে যশোর পুলিশ লাইনের আর.আই মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘ইমদাদুল ইসলাম যশোর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তার আহত হবার বিষয়টি তিনি শুনেছেন। এখন তিনি আগের চেয়ে সুস্থ আছেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

    September 28, 2026

    রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    September 28, 2026

    মহেশপুরে হ#ত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.