Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পূজা উপলক্ষে কালিগঞ্জ ইউএনও’র মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউপি সচিব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

নবাগত ইউএনও’র পরিচিতি ও আসন্ন দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ, উপজেলা সমন্বয়ক রাকিব ও সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

এসময়ে বক্তব্যে নবাগত ইউএনও অনুজা মন্ডল বলেন দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় কালিগঞ্জে দুর্গোৎসব উদযাপন করতে চাই।

আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলা এলাকার ১২টি ইউনিয়নের ৪৯টি পূজা মন্ডপে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার ভিডিপি ও গ্রাম পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সর্বদাই তদারকিতে থাকবেন।

অপরদিকে, বেলা ১২ টায় একই স্থানে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ইউএনও অনুজা মন্ডল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের পরিচালনায় এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন প্রমুখ। নবাগত ইউএনও এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ তথা দেশে অবদান রাখার আহবান জানান সাংবাদিকদের প্রতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.