Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পৌরসভার রাস্তা বিক্রির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পৌরসভার রাস্তা দখলের পর এবার বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ‘রাস্তার জমিতে’ প্রাচীর নির্মাণ করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা রাস্তার দখলকৃত জায়গা উদ্ধারে যশোর পৌর প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।

অভিযোগ মতে, শহরের খড়কি তিন রাস্তার মোড় থেকে উত্তর দিকে পৌরসভার মুন্সি বাড়ির গলির রাস্তা জবরদখল করে রাখেন ওই এলাকার আওয়ামী লীগ নেতা কবির আলম ও তার ভাই খাইরুল আলম। রাস্তার ২৪ ফুট অংশে প্রায় ১২ ফুট এবং ১৮ ফুটের অংশে অন্তত ৮ ফুট দখল করে রাখেন তারা। স্থানীয়রা এর আগে কয়েকবার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দখলের বিষয়টি জানালেও আওয়ামী লীগ নেতা কবিরের ক্ষমতার জোরে তা দখলমুক্ত করা সম্ভব হয়নি। তিনি টিনের বেড়া দিয়ে তা দখল করে রাখেন এবং একাংশে বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি সেখানকার ৪.১৩ শতাংশ জমি বিক্রি করে দেন ডাক্তার আফসার আলীর কাছে। জমি কেনার পর ওই চিকিৎসক ইটের পাচিল দেয়ার কাজ শুরু করেন। এলাকাবাসীর নজরে এলে সেখানকার একটা অংশ রাস্তার জমি দাবি করে পাচিল না দিতে অনুরোধ করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার এলাকাবাসী রাস্তার জায়গা উদ্ধারের আবেদন করেন পৌর প্রশাসকের কাছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ।

জানতে চাইলে সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, ম্যাপে যে রাস্তা রয়েছে তা বাস্তবে নেই। এটা নিয়ে মূলত ঝামেলা। এর আগেই দুইবার এ নিয়ে বসাবসি করেও নিষ্পত্তি করা যায়নি। এই পরিস্থিতিতে ঝামেলাপূর্ণ জমি সর্বশেষ ডাক্তার আফসার আলী কিনেছেন। তিনি কাজ শুরু করলে এলাকাবাসী এটা নিয়ে আপত্তি করেন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। দ্রুত উভয় পক্ষকে ডেকে মাপজোক করা হবে বলে নির্দেশনা দিয়েছেন পৌর প্রশাসক।

জমি ক্রেতা শিশু বিশেষজ্ঞ ডা. আফসার আলী বলেন, সম্প্রতি আমি ৪.১৩ শতক জমি সিএস ম্যাপ দেখে কিনেছি। এই জমির মূল মালিক কবির। কবিরের কাছ থেকে আমার খালাতো ভাই সিরাজ কেনেন। আমি সিরাজের কাছ থেকে কিনেছি। আমার কেনা জমির পাশ দিয়ে রাস্তাটি গেছে। রাস্তার পাশে আগে থেকে ঘরবাড়ি রয়েছে। সেই সোজা আমি পাচিলের কাজ করছিলাম। কিন্তু রাস্তার জমি দাবি করে বাধা দেয়া হয়। আমি কারো জমিতে যেতে চাই না। নিজের অংশটুকু বুঝে পেলেই সন্তুষ্ট।

সরকারি জমি দখল করে বিক্রির বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা কবির আলমকে (০১৭১৭-৭২৬০৮৮) কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.