Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৪, ২০২৩

প্রতিদ্বন্দ্বিতায় ১৫ প্রার্থী যশোর জেলা টাইলস্ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন আগামীকাল

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৪, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা টাইলস্ ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল। নির্বাচনকে ঘিরে শহরের প্রাণকেন্দ্র নীল রতনধর রোডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার ও প্রার্থীরা মিলেমিশে অন্যরকম এক উৎসবে যোগ দিয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচনের আমেজ পেতে যাচ্ছে টাইলস্ ব্যবসায়ীরা। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ৪ জন নারী ভোটারসহ ৫৫জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১ পর্যন্ত ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আবু মুছা মঈন উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে ১২টি পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামলেও ইতিমধ্যে এ বি এন্টারপ্রাইজের সত্বাধিকারী অমল কুমার দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও মেসার্স তামিম ট্রেডার্সের সত্বাধিকারী সাজ্জাদ হোসেন বাবু সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সম্পাদক পদে দু’জন ও সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে সোহেল মাসুদ হাসান টিটো ভোটারদের কাছে নিজেকে উন্নয়নের প্রতিক হিসেবে তুলে ধরেছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মই প্রতীকের তাবারক হোসেন। এছাড়া, নির্বাচনে সদস্য ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ১৩ জন। এরা হচ্ছেন, একমাত্র নারী প্রার্থী পি.বি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা গোলাপ ফুল প্রতীক, শেখ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মঈনুর রহমান (সনি) টিউবওয়েল প্রতীক নিয়ে¦ ভোটারদের কাছে ছুটে গেছেন। ভোটারগন সদস্য প্রার্থী নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসেবে রাজিয়া সুলতানা ও সদস্য প্রার্থী মঈনুর রহমানের আচারনে সন্ত্ষ্টু। ভোটারগন সদস্য প্রার্থী এই দু’জনের বিজয়ীর ব্যাপারে আশাবাদী। সদস্য পদে নির্বাচনে মাঠে রয়েছেন, কলম প্রতীকের আবুল কালাম আজাদ বাবুল, কাপ পিরিচ প্রতীকের এ কে এম রাসেদুল ইসলাম, রিকশা প্রতীকের মুক্তাদিরুল হক, মোবাইল ফোল প্রতীকের মেহেদী হাসান, মোরগ প্রতীকের শরিফুল ইসলাম, কলস প্রতীকের মেহেদী হাসান, বাই সাইকেল প্রতীকের কুরবান আলী, বালতি প্রতীকের হাজ্জাজুল ইসলাম, ফুটবল প্রতীকের আজাহারুল ইসলাম, হ্যারিকেন প্রতীকের শেখ মাসুম বিল্লাহ ও হাতি প্রতীকের শেখর কুমার দেবনাথ।
নির্বাচনকে কেন্দ্র করে শহরের নীল রতনধর সড়কে প্রার্থীদের পোস্টার আর প্যানাতে ছেয়ে গেছে। আজ সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের নেতাকে নির্বাচিত করবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.