Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
  • পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!
  • ৮ ঘণ্টা ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? বদলে ফেলুন এই ৫ অভ্যাস
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিমা গড়ার কাজ শেষ : অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
সারা দেশের মতো ঝিনাইদহের কোটচাঁদপুরেও শেষ হয়েছে প্রতিমা গড়ার কাজ। বাঁশ, মাটি, খড়, কুটো দিয়ে গড়া প্রতিমা শিল্পিরা নিপুণ হতে সম্পন্ন করেছেন রংয়ের কাজ। ইতোমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে ওঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা।

৯ অক্টোবর পঞ্চমি তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। দেবি আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবিদুর্গাকে বরণ করে নেয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় বলেন, সরকারি নির্দেশনা মেনে এবার উপজেলার ৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সবর সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। প্রত্যেকটা পূজামণ্ডপে সরকারি বিধি মোতাবেক পূজা সম্পন্নের জন্য নেতাদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আলোকসজ্জাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলার যেন কোনো অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ প্রশাসনকেও নির্দেশনা দেয়া হয়েছে।

আনসার বাহিনী ও গ্রাম পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় থাকবে মন্ডপ। সবার সহযোগিতা পেলে আশা করছি শারদীয় দুর্গাপূজা ভালভাবে সম্পন্ন করতে পারবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

    October 14, 2026

    পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!

    October 14, 2026

    ৮ ঘণ্টা ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? বদলে ফেলুন এই ৫ অভ্যাস

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.