Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রথমবারের মত ঈদগাহ ময়দানে বক্তব্য রাখবেন জামায়াত প্রধান

উৎসব আমেজ জেলাজুড়ে
banglarbhoreBy banglarbhoreDecember 24, 2024Updated:December 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শেখ জালাল উদ্দীন
বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার। এই দীর্ঘ সময় অতিক্রম হলেও যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী কোন কেন্দ্রীয় আমীর কখনও বক্তব্য রাখেনি। অথচ দেশের বৃহতম রাজনৈতিক দলের প্রধানরা এ মাঠে একাধিকবার সম্মেলন করেছেন। যশোর জামায়াতে দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচবে ২৭ ডিসেম্বর। এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আসছেন যশোরে । এ দিন তিনি এই ঐতিহাসিক ময়দানে দলের কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন। স্বাধীনতার পর শীর্ষ নেতার আগমন উপলক্ষে যশোরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগর থেকে গ্রামে উৎসবের আমেজ। জেলাজুড়ে রাস্তায় রাস্তায় তোরণ, ব্যানার, পোস্টার সাটানো হয়েছে।

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে। চলছে প্রচার লিফলেট, মিছিল, ওয়ার্ড ও মহল্লায় মতবিনিময় সভা। প্রতিদিনই কোন না কোন স্থানে প্রস্তুতি সভা করছেন স্থানীয় নেতারা। ব্যস্ত সময় পার করছেন যশোরে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। সমাবেশে প্রায় দুই লাখের বেশি কর্মীর সমাগমের প্রত্যাশা করছে যশোরে জেলা জামায়াত।

যশোর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলছেন, দলীয় প্রধানের আগমনী বার্তায় পুরো যশোর জুড়েই নেতাকর্মিদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কারণ এদিন স্বাধীনতার পর কোন জামায়াতের আমীর এ ময়াদানে বক্তব্য দিবেন।

যশোর জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে যশোরের সব নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। প্রায় দুই লাখ কর্মী এ সম্মেলনে উপস্থিত থাকবেন। আমীরে ভাষণ প্রচার করতে শহরজুড়ে আগেই লাগানো হবে ১৩০টি মাইক। মাইক লাগানোর কাজ চলছে। মাঠের চারপাশে ইতিমধ্যে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয় অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘আগামী শুক্রবার হবে জেলা জামায়াতের জন্য একটি ঐতিহাসিক দিন ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.