Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়
  • ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার
  • ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা
  • বাগআঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • মিথ্যা মামলা থেকে জামিন পেলেন বাবা-ছেলে
  • ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য যশোরের মুক্তিযোদ্ধাদের অর্থ হস্তান্তর

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন যশোরের বীর মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ প্রদান করা হয়।

গতকাল যশোর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই লাখ ১০ হাজার ৮১০ টাকা দিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান রবিউল আলম ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও যশোর সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুলের নেতৃত্বে অর্থ হস্তান্তর করা হয়।

এছাড়া শার্শার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে ৯৬ হাজার টাকা প্রদান করেছেন। একইভাবে ঝিকরগাছা ইউএনও’র কাছে ৪৮ হাজার ৯০০ টাকা দিয়েছেন ওই উপজেলার মুক্তিযোদ্ধারা। চৌগাছার মুক্তিযোদ্ধারা উপজেলা ইউএনও’র কাছে দিয়েছেন ১৫ হাজার ৮০০ টাকা। অভয়নগরের ইউএনও’র কাছে ওই উপজেলার বীরমুক্তিযোদ্ধারা জমা দিয়েছেন ৩০ হাজার টাকা।

কেশবপুরের বীরমুক্তিযোদ্ধারা ইউএনও’র মাধ্যমে দিয়েছেন ২০ হাজার টাকা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়

    August 15, 2026

    ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার

    August 15, 2026

    ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.