Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ঘোষিত সংস্কার দ্রুত শেষ হওয়ার আশা মির্জা ফখরুলের

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

নির্বাচনের মহাসড়কে উঠতে প্রধান উপদেষ্টার ঘোষিত সংস্কার কাজগুলো দ্রুত শেষ হবে— এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বুধবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন এবং তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, সেখানে সংস্কারে যারা দায়িত্বে তাদের নামও উল্লেখ করেছেন। তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন, এই অন্তবর্তীকালীন সরকারের, সেটা তিনি মোটা দাগে তুলে ধরেছেন।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষিত সংস্কার রূপরেখার বিষয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এখানে আমি মনে করি যে, সংস্কারের কথা আমরা সবাই বলেছি, সংস্কার প্রয়োজনৃ গণতান্ত্রিক অধিকার একেবারে ধ্বংস করে ফেলেছিল। সেক্ষেত্রে অতিদ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে-জনগণের প্রতিনিধিদের শাসন, জনগণের পরিচালনায়, তাদের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে। সেই বিষয়টা যেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’

তিনি বলেন, ‘আমরা এই অন্তবর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি। আমরা মনে করি যে, অন্তবর্তীকালীন সরকার কাজ করছে। এই কাজ করার জন্য তাদেরকে সময়-সুযোগ সবই দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

‘আমরা আশা করি যে, তারা যথা শিগগিরই স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো (সংস্কার) শেষ করে নির্বাচনের দিকে যাবেন।’
ফখরুল বলেন, ‘এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। আমরা আশা করবো, তারা জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। একটি কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন— গণতন্ত্রের কোনও বিকল্প নাই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা, যা জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেজন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে তৈরি করা হচ্ছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাতে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ কী চায়, জনগণ কীভাবে জিনিসটা দেখতে চায়, সেই বিষয়টা থাকতে হবে।’

‘আমরা আশা করবো, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা সেটা উপলব্ধি করবেন। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, তারা দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করার চেষ্টা করবেন এবং জনগণ যাতে উপকৃত হয়, সেই প্রত্যাশাই আমাদের থাকবে।’

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে বিএনপির ঘোষিত দুদিনের কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করতে দুপুরে নয়া পল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এই সভায় বিএনপি মহাসচিব প্রধান অতিথি ছিলেন। বৈঠকের পর সংবাদ ব্রিফিং করেন মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘এই রকম বিপ্লবের পরে এই ধরনের সমস্যা থাকতেই পারে। এটা তো সম্পূর্ণ নতুন গভর্নমেন্ট। প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়েৃ সব জায়গায় বেশিরভাগ তাদের মতালম্বী লোকদের প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে।’

‘ফলে এটা একটু সময় লাগবেই। পুরোপুরিভাবে নতুন করে তো এই মুহূর্তে রিক্রুট করে, এত অফিসার নিয়োগ করা সম্ভব না। যা আছে তাদেরকে দিয়ে করতে হবে।

সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস যে, অতি অল্প সময়ের মধ্যে সব কিছু সুষ্ঠু হয়ে যাবে।’
তিনি বলেন, ‘একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়-কুসুমাস্তীর্ণ নয়। এই সমস্যাগুলো যেগুলো আছে, সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়।’

‘একটু ধৈর্য তো আমাদের ধরতেই হবে এবং মানুষকে সহযোগিতা করতে হবে। আমি মনে করি, এখন আমাদের কাজ হচ্ছে, ঐক্যকে অটুট রাখা, নিজেরা ধৈর্যশীল হওয়া। একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.