Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানে যশোরে কর্মশালা

banglarbhoreBy banglarbhoreJune 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যশোরে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে প্রাক কর্মসংস্থান উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর শহরের ধর্মতলাস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করা হয়। সুইসকন্ট্রাক্ট বাংলাদেশের বাস্তবায়নে ও আরআরএফ যৌথ আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। বক্তব্য দেন আরআরএফ’র পরিচালক (মাইক্রো ফাইনান্স) অরুণ কুমার বিশ্বাস ও প্রকল্প সমন্বয়কারী খালেদা নার্গিস।

কর্মশালায় ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং-এর উপর প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান মালিকদের সংযোগ স্থাপন করা হয়। কর্মশালায় দক্ষ মানবশক্তি সৃষ্টির লক্ষ্যে কেমন কর্মী প্রয়োজন, তা তুলে ধরেন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় আরও বক্তব্য দেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, চাকরিদাতা প্রতিষ্ঠান সেমিকোলোন আইটি’র পরিচালক পারভেজ মাহমুদ, অ্যাড প্রিন্টার্স’র পরিচালক তিতাস আহমেদ, যশোর আইটির পরিচালক হাসিব ইমতিয়াজ প্রমুখ।

কর্মশালায় শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।– প্রেস বিজ্ঞপ্তি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.