Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রাচ্য আকাদেমির সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
প্রাচ্য আকাদেমির ৪টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব মুরশিদ শাহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান ও প্রাচ্যসংঘের সভাপতি কবি আসাদুজ্জামান সেলিম।

বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানদের শৈশব চুরি করে নিয়েছি। এই অপরাধবোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর মধ্যে বিশেষ একটি আগ্রহের দিক থাকে যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই বিষয়টি অভিভাবকদের আবিস্কার করতে হবে। তারা আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমকে আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মনে প্রতিভার বিকাশ ঘটে।

চিত্রাংকন, আবৃত্তি, গিটার ও তবলা বিভাগের প্রাক প্রাথমিক প্রথমবর্ষের মোট ৪৮ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রাচ্য আকাদেমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদন প্রাপ্ত। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সনদ ভারতের বিখ্যাত চারটি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.