Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
  • যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
  • অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্লাস্টিকের ব্যবহার ও নদী দূষণ বন্ধে জলবায়ু কর্মীদের শপথ

banglarbhoreBy banglarbhoreOctober 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
‘নদী বাঁচলে বাঁচবে দেশ আমার সোনার বাংলাদেশ‘, ‘প্লাস্টিকের ব্যবহার রোধ করি, নদী দূষণ বন্ধ করি’ এই স্লোগানে সমবেত কন্ঠে এলাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখার শপথ নিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জলবায়ু কর্মীরা।

বুধবার বিকেলে বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর পাড়ে ইকো-মেন প্রকল্পে আওতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর গ্লোবাল ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এবং বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস্) সহযোগিতায় ওই সামাজিক প্রচারাভিযানে অংশ নিয়ে তারা এ শপথ বাক্য পাঠ করেন। এর আগে উপকূলের যুব ও শিক্ষার্থীরা খোলপেটুয়া নদীর তীরে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন তুলে বস্তা ভরে তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন।

এরপরে নদীর পাশের ব্যবসায়ীদের খোলপেটুয়া নদীতে দূষিত পানি, প্লাস্টিক ও কোনো ধরনের আবর্জনা না ফেলতে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন।

স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, প্লাস্টিক নদীত ফেললে নদীর ক্ষতি হয় এটা আমাদের এই এলাকার মানুষের মধ্যে তেমন গুরুত্ব সহকারে দেখা হয় না। তবে আজ কিছু ছেলেরা এসে আমাদেরকে বুঝিয়েছে নদীতে প্লাস্টিক ফেললে অনেক ক্ষতি হয়। আমরা সেগুলো বুঝেছি এবং আজ থেকে আমরা আর নদীতে প্লাস্টিক ফেলবো না।

শিক্ষার্থী শামীম হোসেন বলেন, আগামী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে বর্তমান সরকার ব্যবসায়ীদের জেল-জরিমানা করবেন।

আমরা তার আগেই স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করছি, যাতে তারা ক্ষতির শিকার না হয় এবং নদীগুলো ভালো যাতে ভালো থাকে। ইকো-মেন প্রকল্পের জেলা সমন্বয়ক হাফিজুর রহমান বলেন, নদী একটি দেশের রক্ত কনিকার মতো কাজ করে। নদী না থাকলে প্রাণ-প্রকৃতি বাঁচবে না। সেদিক থেকে আমরা আমাদের এ অঞ্চলের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং করব। এতে সকলের সহযোগিতা চাই।

ইয়ুথনেট ফর গ্লোবাল ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়ক ইমাম হোসেন বলেন, শ্যামনগরে আমরা ইকোমেন প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করছি। সেদিক থেকে আমরা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের নদীগুলোকে আমরা রক্ষা করতে চাই। নদী দূষণ বন্ধে স্বেচ্ছাশ্রমে আমরা এখানে ডাস্টবিন নির্মাণের জন্য আমরা চেষ্টা করবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা

    November 5, 2026

    যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি

    November 5, 2026

    অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.