Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফুলের রাজধানী গদখালী রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা

ঐতিহ্যবাহী ঝিকরগাছার গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুর দাবিতে রোববার যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় পেশাজীবী মানুষ এক হয়ে রেলপথ অবরোধ করে।

দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী রেলস্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন ট্রেনটি আটকে দেন। এ সময় তারা প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। এলাকার অর্থনীতিও ত্বরান্বিত হবে। ফুলের রাজধানী হিসেবে পরিচিতি গদখালী। দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশই সরবরাহ হয় গদখালী থেকে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনার ব্যবসায়ীরা ফুল ক্রয় করতে আসেন। সকল অঞ্চলের মানুষের সুবিধার্থে গদখালী রেলস্টেশনটি দ্রুতই চালু করার দাবি জানান তারা।

অবরোধে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য এসএম হাবিব, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, গদখালী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার সকল পেশাজীবী মানুষ। এছাড়া অবরোধে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, সেবা সংগঠন ঝিকরগাছা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, ঝিকরগাছা কৃষক সমিতি, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, স্বজন চক্র গদখালী, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026

    এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.