Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বন্দবিলায় দুই যুবদল নেতা বহিস্কার

তপনের নির্দেশে পুলেরহাট বাজারে হামলা
banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন ও সদস্য সচিব বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৬ আগস্ট রাতে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাস জেলা বিএনপি ও যুবদল বরাবর লিখিত অভিযোগ করেন।
বহিস্কৃতরা হলেন, বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন ও সাবেক সদস্য নন্টু হোসেন।
লিখিত অভিযোগ বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ব্যক্তিদল ভারি করতে তৎপর বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের বিরুদ্ধে বিএনপিতে অনুপ্রবেশকারীদের নিয়ে নৈশভোজসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় গত ২৫ আগস্ট বিকেলে তপনের নির্দেশে যুবদলনেতা কবীর হোসেন, নন্টু হোসেন, বাবুল, জাহাঙ্গীর, বিএনপি নেতা মেহের আলীসহ অনুপ্রবেশকারীরা পুলেরহাট বাজারে সংঘবন্ধ হয়ে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাস, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাসহ কয়েকজ কে মারপিটে রক্তাক্ত জখম করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন।
তিনি জানান, যারা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তারা দলের কেউ না। তার দায়ভার দল কখনই নেবে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.