Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
  • আশাশুনিতে সড়কের ব্যারিকেড কেটে ফেলায় ভারি যান চলাচলে ঝুঁকিতে গ্রামীণ সড়ক
  • খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছার আউয়াল কবির
  • কেশবপুরে বিএনপি নেতা আবু স্মরণে দোয়া মাহফিল
  • বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি উদ্ধার, আটক ১
  • মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, জাসাসের মানববন্ধন
  • যশোরের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু আর নেই
  • যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বসন্তবরণ ও ভালোবাসা দিবসে চৌগাছা থানার ব্যতিক্রমী আয়োজন

banglarbhoreBy banglarbhoreFebruary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পৌর শহরে আগত সকল শ্রেণি পেশার জনগণকে জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। একই সময়ে থানায় প্রবেশ করতেই সাধারণ মানুষকে ফুল দিয়ে জানানো হচ্ছে অভ্যর্থনা। ভেতরে গেলে তাদের আপ্যায়ন করা হচ্ছে চা ও চকলেট দিয়ে। গতকাল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এ উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ।
চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন (২৩) বলেন, আমার একটি বেসরকারি ব্যাংকের চেক বই হারিয়ে গেছে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছি। থানায় সেবা নিতে পুলিশ কোনো টাকা নেয়নি বরং ফুল দিয়ে বরণ ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছে।
জগদীশপুর ইউনিয়নের হোসনে আরা বেগম (৫০) বলেন, আমার বিকাশের টাকা অন্য মোবাইলে চলে গেছে। এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ দিতে এসেছি থানায়। থানায় ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। ডিউটি অফিসার আমাকে ডেকে চেয়ারে বসালেন এবং চা খাওয়ালেন। পরে কথা শুনলেন এবং কাজ শেষে সুন্দরভাবে বিদায় জানালেন।
এ প্রসঙ্গে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ভালোবাসা দিবস ও বসন্তবরণকে সামনে রেখে পুলিশ সম্পর্কে মানুষের মনের ভেতরে ভালোবাসার আশ্রয়স্থল তৈরি করতে চাই। তাই এ আয়োজনে পৌর শহরের সকল শ্রেণী পেশার মানুষ ও থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই ফুল ও চকলেট দিয়ে এভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে। পুলিশকে আরও জনবান্ধব করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

    November 22, 2026

    আশাশুনিতে সড়কের ব্যারিকেড কেটে ফেলায় ভারি যান চলাচলে ঝুঁকিতে গ্রামীণ সড়ক

    November 22, 2026

    খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছার আউয়াল কবির

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.