Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা
  • কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত
  • ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি
  • লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, হাসিনার বিদেশী প্রভুরা সেটি কোনদিনই চায় না : অমিত

banglarbhoreBy banglarbhoreMarch 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশী প্রভুরা সেটি কোনদিনই চায় না। যেকারণে তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছিল। ফ্যাসিস্টের পতনের পর আজও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।
সোমবার যশোর নগর বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে ৬ নম্বর ওয়ার্ড শাখা এবং শহরের একটি রেস্টুরেন্টে ৫ নম্বর ওয়ার্ড শাখার পৃৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপির দায়বদ্ধতা দেশের জনগণের কাছে। তাদের ভোটে বিএনপি অতীতের মতো আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই বিএনপিকে কোন ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে কোন লাভ হবে না, জনগণ সেটি প্রতিহত করবে।
তিনি দলীয় নেতাকর্মীদের আরও সংযম প্রদর্শনের নিদের্শ প্রদান করে বলেন, দলের কোন কর্মী শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে যেতে পারে না। কেউ যদি শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে কিংবা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনার বাইরে যান তার জায়গা বিএনপিতে হবে না। ব্যক্তি সর্ম্পক বিবেচনা করে দলের কোন কর্মীর অপরাধ ক্ষমা করার কোন সুযোগ নেই।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভায় সভাপতিত্ব করেন সভাপতি শাহজাহান বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া ৫ ওয়ার্ড বিএনপির সভায় সভাপতিত্ব করেন সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক। পৃথক দুটি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-সভাপতি খায়রুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

অমিত বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা

    October 5, 2026

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.