Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ
banglarbhoreBy banglarbhoreNovember 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দ্বিতীয়বারের মত জমকালো আয়োজনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলা বিভাগের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি বর্ণিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা এক মিনিটে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীবের পাদদেশে অনুষ্ঠানের লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন ষাটের দশকে বাংলা বিভাগের স্নাতক তৃতীয় ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক আখতার হোসেন, বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহবায়ক কামরুজ্জামান আজাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব মনিরুল ইসলাম। সভায় মিলন মেলা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১১টি উপ পরিষদ গঠন করা হয়। এর মধ্যে অভ্যর্থনা ও আবাসন উপ পরিষদের আহবায়কের দায়িত্বে সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, অর্থে হায়াতুজ্জামান মুকুল, আপ্যায়নে জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকে আজিজুল হক কাজল, স্মরণীকায় শাহনাজ বেগম, অনুষ্ঠানে শাহরিয়ার সোহেল, উপহারে রফিকুল ইসলাম, প্রচার ও যোগাযোগে ইমদাদুল হক, নিবন্ধনে তাহমিনা খাতুন, সাজসজ্জায় নিলুফা ইয়াসমিন এবং শোভাযাত্রা উপ পরিষদের আহবায়ক বিভাষ হালদারজহ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বিকালে কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে স্মৃতিচারণ, আড্ডা ও পিঠা উৎসব এবং দ্বিতীয় দিন সকালে প্রাতঃরাশ গ্রহণ শেষে ক্যাম্পাস থেকে বের হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পরে রম্য বিতর্ক ও স্মৃতিচারণ শেষে মধাহ্ন ভোজ হবে। বিকালে শিক্ষক সম্মননা ও পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দুইদিনের অনুষ্ঠান শেষ হবে। এর আগে ২০২২ সালে প্রথম বারের মত মাইকেল মধুসূদন কলেজের সবচেয়ে প্রাচীন বাংলা বিভাগের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.