Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২, ২০২৫

বাকপ্রতিবন্ধকতা দমাতে পারেনি নয়নকে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর
প্রতিবন্ধিকতার দোহাই দিয়ে সমাজের অনেক মানুষ যখন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব দেখে জন্মগত বাকপ্রতিবন্ধী নয়ন শিখেছেন চুলকাটার বিভিন্ন স্টাইল। বদলে নিয়েছেন নিজের জীবন। নয়ন হতে পারেন অন্য প্রতিবন্ধীদের অনুকরণীয়।

নয়ন হোসেন (২৫) কোটচাঁদপুর উপজেলা কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের ওসমান গনির একমাত্র ছেলে। ছোট বেলা থেকে তিনি তার মায়ের কাছে থেকেই বড় হয়েছেন। বাকপ্রতিবন্ধী জেনেও তার মা রেখা খাতুন লেখা-পড়া শেখাতে ভর্তি করান জালালপুর প্রাথমিক বিদ্যালয়ে। তবে বাকপ্রতিবন্ধীদের লেখা পড়া শেখানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না বিদ্যালয়টিতে। এ কারণে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেই ওই পাঠ চুকিয়েছেন নয়ন। লেখাপড়া করে কিছু বলতে না পারলেও লিখে প্রকাশ করতে পারেন মনের ভাব। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি চুলকাটার সেলুনে যেতেন নিয়মিত। তবে হাতে কলমে কোন কিছু শেখাতে হয়নি তাকে। এমনটাই জানালেন কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জালালপুর বাজারের সেলুন মালিক সুকেশ দাস। তিনি বলেন, আমি যে সময় কাজ করতাম নয়ন পাশে দাঁড়িয়ে দেখতো। এর কিছুদিন পর আমি জানতে পারলাম নয়ন ইউটিউব দেখে চুলকাটার ভিন্ন ভিন্ন ধরন শিখেছেন। নিজেই দিয়েছেন সেলুনের দোকান। ওই গ্রামের ইউপি সদস্য জীবন হালদার বলেন, নয়ন সদা হাস্যোজ্জ্বল একটা ছেলে। এই বাজারে গেল দুই বছর হল দোকান দিয়েছেন। কাজও করেন আর দশটা মানুষের মত করে। দেখে বোঝার উপায় নাই বাকপ্রতিবন্ধী। দোকানটিও সাজিয়েছেন বেশ পরিপাটি করে। এয়ারকুলারও আছে নয়নের সেলুনে। তিনি বলেন, বর্তমান যুগে চুলের ভিন্ন ভিন্ন কাটিং বের হয়েছে। যা সবকিছুই তার রপ্ত। এ কারণে অনেক দূর থেকে মানুষ আসেন চুল কাটাতে নয়নের দোকানে। এ ধরনের প্রতিবন্ধী মানুষ যে সময় ভিক্ষাবৃত্তি ও মানুষের কাছে চেয়ে জীবনযাপন করছেন; ঠিক সেই সময় নয়ন রীতিমতো সেলুনে চুলকাটার কাজ করে বদলে নিয়েছেন নিজেকে। তিনি অনুকরণীয় হতে পারেন অন্য সব প্রতিবন্ধী মানুষের। যোগ করেন জীবন হালদার।

কোটচাঁদপুর বাকপ্রতিবন্ধকতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.