Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাকিতে পেট্রোল না দেয়ায় সাবেক এসআই’র কাণ্ড

banglarbhoreBy banglarbhoreDecember 12, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা প্রতিনিধি
নিজ মোটরসাইকেলের জন্য বাকিতে পেট্রোল চেয়েছিলেন খুলনা সিআইডির সাবেক উপপরিদর্শক মধুসূদন বর্মন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ বাকিতে পেট্রল দিতে রাজি না হওয়ায় কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রোল ফেলে দেন তিনি। এ সময় তিনি ওই পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেন। তেল ছিটিয়ে হুমকি দেয়ার পর সেখান থেকে সটকে পড়েন মধুসূদন বর্মন।
গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে খুলনার গল্লামারীতে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনে তিনি এ ঘটনা ঘটান। পাম্পের সিসিটিভির ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। ওই ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় অভিযোগ করেছেন।
সিসি ক্যামেরার ফুটেজ ও মামলা সূত্রে জানা গেছে, সিআইডি পুলিশের পরিচয় দিয়ে শুক্রবার রাত পৌনে ১টার দিকে একটি মোটরসাইকেলে আসা মধুসূদন বর্মনসহ দুজন পরিচয় দিয়ে পাম্প কর্মচারীদের কাছে এক হাজার টাকার পেট্রোল বাকিতে দিতে বলেন। কিন্তু কর্মচারীরা রাজি না হওয়ায় তাদের মারধর করে জোর করে মোটরসাইকেলে তেল নেন এবং আশপাশেও পেট্রল ফেলে দেন। মধুসূদন বর্মন একপর্যায়ে আগুন নিয়ে পাম্প জ্বালিয়ে দেয়ার হুমকি দেন। পাম্প কর্মচারীরা ঘটনাটি দ্রুত স্থানীয় হরিণটানা পুলিশকে জানালে মধুসূদনসহ তার লোকজন সটকে পড়েন।
গত ১০ ডিসেম্বর পেট্রোল পাম্পের মালিক অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রণি পুলিশ কমিশনার বরাবর সিসি ক্যামেরার ফুটেজসহ একটি অভিযোগ দাখিল করেন। পুলিশের তদন্ত শেষে সোমবার রাতে পেট্রোল পাম্প ম্যানেজার নূর ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় মামলা করেন।
সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) শম্পা ইয়াসমিন বলেন, মধুসূদন বর্মন এক সময় খুলনা সিআইডিতে কর্মরত ছিলেন। কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয়। এখন তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
মামলার বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, পেট্রোল পাম্পের ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.