Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগআঁচড়ায় ভেজাল গো-খাদ্য বাজারজাতকরণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শার বাগআঁচড়ায় নিম্নমানের ভুসি, ধানের কুড়া ও অল্প দামের আটা মিশিয়ে ভেজাল গো-খাদ্য তৈরি করে বাজারজাতকরণের অভিযোগ উঠেছে কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। পরে ওই ভেজাল গো-খাদ্য দেশের নামিদামি কোম্পানি বসুন্ধরা ভুসির লেভেল লাগিয়ে বস্তায় ভরে উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে করে সাধারণ ক্রেতা ও গরু খামারিরা প্রতারণার শিকার হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাগআঁচড়া বাজারে কয়েটি পয়েন্টে রাতের আঁধারে গোডাউনের দরজা বন্ধ করে গোপনে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও অল্প দামের আটা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে সেগুলো বিভিন্ন দোকানে বিক্রি করেছে একটি চক্র। এর অন্যতম কারণ হলো অন্যান্য কোম্পানির ভুসির চেয়ে সাধারণ ক্রেতা ও খামারিদের কাছে বসুন্ধরা কোম্পানির ভুসির কদর একটু বেশি।

রোববার সকালে সরজমিনে দেখা যায়, বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পাশ্বে আনছার আলীর গোডাউনে দিনের বেলা চলছে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও আটা মেশানোর কাজ। পরে সেগুলো বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে নতুন করে মেশিনের সাহায্যে মুখ সেলাই করে পাঠানো হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। আর এই নকল ভুসি তৈরির মুলহোতা বাগআঁচড়া বাজারে শামীম ট্রের্ডাসের মালিক শামীম হোসেন।

অভিযুক্ত শামীম হোসেন জানান, আমি একা এ কাজ করি না। বাজারের আরো ৫ থেকে ৬ জন ব্যবসায়ী এ কাজ করেন। কারা কারা এ কাজে জড়িত জানতে চাইলে তিনি বলেন, শংকপুর রোডে পূজা মন্ডপের পাশে, বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে অনেকেই এমন কাজ করেন। এ সময় তিনি বলতে থাকেন শুধু আমাকে দোষারোপ করেন না অন্যরা যারা করছে তাদের বিষয়েও নিউজ করেন।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু সাহা জানান, গো-খাদ্যে ভেজাল মেশানো দণ্ডনীয় অপরাধ। এসব ভেজাল খাদ্য খেলে গবাদিপশুর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, ভেজাল গো-খাদ্য তৈরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগআঁচড়া বাজারজাতকরণের অভিযোগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.