Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় ডিজেল বাকিতে না দেওয়ায় ক্ষুব্ধ বিএনপি নেতা

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া বাজারে এক ব্যবসায়ির কাছে বাকিতে ডিজেল ক্রয় নিয়ে বিএনপি’র এক নেতা ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার গত সোমবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে মুদি ব্যবসায়ী বলাই সাহার দোকানে ডিজেল কিনতে যান। বাকিতে ডিজেল না দেওয়ায় গোলাম মোস্তফা বলাই সাহার উপর চড়াও হন। এক পর্যায়ে দোকানে আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন। এ সংবাদ পেয়ে স্থানীয়রা বলাই সাহার পাশে দাঁড়ান। একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে গোলাম মোস্তফা সটকে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও এ দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

এ বিষয়ে ব্যবসায়ী বলাই সাহা জানিয়েছেন, ‘গোলাম মোস্তফা শিকদার এক ব্যারেল ডিজেল বাকিতে ক্রয়ের কথা বলে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে বলতে থাকে আমাকে চিনিস, আমি বাঘারপাড়া বিএনপির বড় নেতা। ডিজেল না দিলে তোর ঘরে আগুন লাগিয়ে দিবো। এরপর তোর হাত পা ভেঙ্গে দিবো। দেখি তোকে কে ঠেকায়। হট্টগোলের এক পর্যায়ে বাজারের লোক জড়ো হলে সে চলে যায়।’

https://fb.watch/x6gCipoRtj/
তবে বিএনপি নেতা গোলাম মোস্তফা শিকদার দাবি করেছেন, ‘হুমকি ধামকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বলাই সাহার দোকান থেকে আমি নিয়মিত ডিজেল নিয়ে থাকি। প্রতি মৌসুমে এই দোকান থেকে লাখ লাখ টাকার তেল কিনে থাকি। সাম্প্রতিক সময়ে একটার দাম দিয়ে একটা বাকিতে নিয়ে যাই। এদিন বলাই সাহার ভাই বিশ্বজিৎ সাহা বাকি দেবে না বলে আমাকে জানালে আমি টাকা পরিশোধ করে তেল নিয়ে আসি।’
নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা শিকদার যে কাজটি করেছেন তাতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। থানা ও জেলা বিএনপির উচিত বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

বাঘারপাড়া
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.